বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, গণমাধ্যমই খুঁজে খুঁজে প্রকৃত তথ্য তুলে ধরেছে বলে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। ভুল তথ্য সরবরাহ করে কোনো সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। তথ্যই হলো একটি পরাশক্তি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। পিআইবি মহাপরিচালক বলেন, তথ্য জনগণের জন্য অধিকার। তথ্য লুকিয়ে […]