একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনির রোগ, শ্বাসকষ্টজনিত রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। ফরিদা পারভীনের সর্বশেষ শারীরিক অবস্থা জানতে তার পরিবারের সঙ্গে কথা বলেছে একটি গণমাধ্যম। কণ্ঠশিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম বলেন, ‘তার (ফরিদা পারভীন) শারীরিক অবস্থা ভালো নেই, এটা সত্য। কিন্তু উনি এখনো বেঁচে আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’ ‘ফেসবুকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে, যা পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে,’ বলেন তিনি। তার […]