নথিবিহীন যেসব ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের জায়গা দেবে কোস্টারিকা। আপাতত মধ্যপ্রাচ্য এবং ভারতের দু’শজন নথিবিহীন অভিবাসী যাচ্ছেন মধ্য আমেরিকার এই দেশটিতে। বুধবার পাঠানো হবে তাদের। এর আগে মধ্য আমেরিকার অপর দুই দেশ পানামা এবং গুয়েতামালায় সাময়িকভাবে পাঠানো হয়েছে নথিবিহীন ভারতীয় অভিবাসীদের। তবে সেটি কোনো স্থায়ী বন্দোবস্ত নয়। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তাদেরকে ফের ভারতে ফিরে যেতে হবে। তবে কোস্টারিকা জানিয়েছে, যেসব অবৈধ অভিবাসীপ্রত্যাশীকে যুক্তরাষ্ট্র সেখানে পাঠাবে—তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় তারা। কোস্টারিকার প্রেসিডেন্টের দপ্তর এক […]