বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ ৩ বিচারকের যোগদানের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিচারের ক্ষেত্রে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রাধান্য পাবে। আগামীকাল বিচারকরা ট্রাইব্যুনালে বসবেন। তাদের সংবর্ধনা দেয়া হবে। চিফ প্রসিকিউটর জানান, চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনালে রয়েছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার৷ পাশাপাশি সদস্য হিসেবে আছেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। […]