রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের (২২ জুলাই) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। এ কারণে […]