ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার মুন্সিবাজার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ওই মাইক্রোবাসে চালকসহ মোট নয়জন ছিলেন বলে জানা গেছে। জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেলক্রসিং […]