প্রতি বছরের মতো এবারও গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের জন্য অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি গণহত্যা দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করার জন্য জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে, ওই দিন সারা দেশে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা […]