বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অন্তত ৫৯ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির প্রশিক্ষণ হলে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচইয়ের অভিযোগ আনা হয়েছে প্রশিক্ষণরত এই ৫৯ এসআইয়ের বিরুদ্ধে। এই এসআইদের সবাই ৪০তম ক্যাডেট-২০২৩ ব্যাচে প্রশিক্ষণরত। পর্যায়ক্রমে গত সোমবার (২১ অক্টোবর) ১০ জন ও আজ শুক্রবার (২৫ অক্টোবর) ৪৯ জন প্রশিক্ষণরত এই এসআইদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। […]