বাংলাদেশ ‘এক চীন নীতি’র প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি ‘তাইওয়ানের স্বাধীনতা’র বিরোধিতা করার কথাও জানিয়েছে ঢাকা। একইসঙ্গে ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প’ কাজের আন্তর্জাতিক নিলামে চীনা কোম্পানির অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) প্রকাশিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উভয় পক্ষই জোর দিয়ে বলেছে—‘জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব ২৭৫৮’-এর কর্তৃত্ব কোনও প্রশ্ন বা চ্যালেঞ্জের ঊর্ধ্বে। বাংলাদেশের অবস্থান হচ্ছে ‘গণপ্রজাতন্ত্রী চীন সরকার’ পুরো চীনের প্রতিনিধিত্বকারী […]