সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একইসঙ্গে ভ্রমণ করা যাবে না ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও। গত ২৩ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সই করা এ সংক্রান্ত পরিপত্র জারি হয়। মন্ত্রী পরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবকে এ নিয়ে চিঠি পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। […]