নিখোঁজের সাত দিন পর সিলেটের কানাইঘাটের শিশু মুনতাহা আক্তার জেরিনের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। মুনতাহা সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। রবিবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে মুনতাহার নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) খালেদ আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করতে যায় মুনতাহা। কিন্তু বিকেল হলেও […]