আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। দেশের ৩০০টি সংসদীয় আসনে সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত এই জরিপ বলছে, বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি এবং অন্যান্য দল ৪টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জরিপের তথ্যমতে, দেশের ৬৬.৩ শতাংশ ভোটারের রাজনৈতিক পছন্দ বিএনপি এবং ১১.৯ শতাংশের পছন্দ জামায়াতে […]