সিমেন্ট উৎপাদন ও আমদানিতে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তির বিনিময় বাড়াতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছে পাকিস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ সফরে দুই দেশের সরকারি সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও সিমেন্ট খাতের শীর্ষ উদ্যোক্তারা অংশ নেন। আলোচনায় সিমেন্ট খাতে সহযোগিতার নতুন দিক উন্মোচনের ওপর জোর দেয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে ছিলেন বিসিএমএ সভাপতি ও প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল হক, বিসিএমএর সাবেক সভাপতি ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তাফা কামাল, বিসিএমএর প্রথম সহ-সভাপতি ইমরান করিম, কোষাধ্যক্ষ মাশিউর […]