বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম সাকিব আল হাসান। কারও হিসেবে তিনিই সর্বকালের সেরা ক্রিকেটার। এই তারকাটিই এখন জাতীয় দলের বাইরে। গেল বছর ভারতের বিপক্ষে মাঠে নামার পর থেকে জাতীয় দলের হয়ে আর দেখা যায়নি তাকে। দীর্ঘ অনুপস্থিতির পর সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে ফেরেন তিনি, যদিও প্রত্যাশিত পারফরম্যান্স ছিল না। এই দীর্ঘ বিরতির পেছনে ছিল একাধিক কারণ। একদিকে দেশের মাটিতে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও রাজনৈতিক উত্তাপ ও আন্দোলনের মুখে সেই পরিকল্পনা স্থগিত করতে হয় তাকে। […]