সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার বিষয়টিতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে স্বার্থান্বেষী মহল অতিরঞ্জিত, ভিত্তিহীন, জাল প্রতিবেদন এবং ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানানো হয়েছে জেনেভায় সংখ্যালঘু ইস্যুতে জাতিসংঘ ফোরামের ১৮ তম অধিবেশনে একটি বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। বৃহস্পতিবার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘে […]