বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে, ওইদিন হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। এরপর তারা চায় সামনের দিনগুলো আরো ভালো হোক। শনিবার (৯ আগস্ট) দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায়। এক বছর আগে ৫ আগস্ট দেশে বহু প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে […]