বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। সোমবার (৬ জানুয়ারি) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে রাত সাড়ে ৮টায় এই বৈঠক হবে বলে জানান বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান। তারেক রহমান এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে বৈঠকটি হচ্ছে আজ। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, বেগম জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে ভিড় কমানোর পরামর্শ […]