প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। সিইসি বলেন, ‘সরকারের সহযোগিতা নিয়ে নির্বাচন করতে হবে। ভোটের মাঠে আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে সরকারের সহযোগিতা নিয়ে। সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, তবে বিষয়টা এমন নয় […]