কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের দানবাক্স এবার খোলা হয়েছে চার মাস ১৮দিন পর। এবার মসজিদটির দানবাক্সে পাওয়া গেছে ৩২ বস্তা টাকা। শনিবার (৩০ আগস্ট) সকালে খোলা হয় মসজিদের ১৩টি দানবাক্স। সময় বেশি নিয়ে খোলায় অনেকেই ধারণা করছেন, এবার অর্থের পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সকাল ৭টায় দানবাক্স খোলার কাজ শুরু হয় জেলা প্রশাসনের উপস্থিতিতে। ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো […]