দেশের প্রায় ৭৫ দশমিক ১ শতাংশ তরুণ মানসিক ও শারীরিক স্বাস্থ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব ফেলছে। এমনকি গত ২ থেকে ৩ মাস ধরে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় ৮৩ দশমকি ৫ শতাংশ তরুণ মনে করেন, তাদের জন্য সামাজিক ও মানসিক কাউন্সিলিংয়ের প্রয়োজন। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহাখালী মেডোনা টাওয়ারে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা প্রসঙ্গে ‘ইয়ুথ […]