আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, ছাত্রশিবিরের ডাকসুতে বিপুল জয়ের জন্য আমি বিএনপির সেই নেতাকে অভিনন্দন জানাই, যিনি ছাত্রদলকে দেখাশোনার দায়িত্বে রয়েছেন। তার ম্যাজিকেই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলকে পেছনে ফেলে অনেক দূরে চলে গেছে ছাত্রশিবির। ৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-রাজনীতির ছকটাই যে উল্টে গেছে, সেটা সম্ভবত নানা বানিজ্যে (পোস্টিং, পদোন্নতী এ জাতীয়) ব্যস্ত এই নেতাটির শক্ত খুলি ভেদ করতে পারেনি। তাই তো তিনি ছাত্রদলকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখতে । গত এক বছরে ছাত্রদলের প্রধান কাজ […]