স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে,দেশে নতুন করে করোনায় আরও এক ব্যক্তির মৃত্যুর খবর। এ সময় শনাক্ত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন, করোনা থেকে সুস্থও হয়েছেন তিনজন। আর মারা গেছেন একজন। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার […]