রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এরকম ছোটখাটো ঘটনা আগেও ঘটছে। গতকালও ঘটল। তবে ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে কি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। আমরা চাই না এ ধরনের একটা ঘটনাও ঘটুক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘সন্তোষজনক’ বলেও দাবি করেন তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম […]