চার দিনের সফরে ঢাকায় এসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। শনিবার (১২ জুলাই) ঢাকায় পৌঁছান তিনি। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। চারদিনের সফরে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এক বিবৃতিতে জোহানেস জুট বলেন, বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং তাদের সন্তানদের জন্য একটি উন্নত ভবিষ্যত […]