সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূলপর্ব শুরু হয়। সমাবেশ পরিচালনা করছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। দলটির আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টায় সমাবেশস্থলে উপস্থিত হন। ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করলে রাস্তার দু’পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান। এ সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির। মহাসমাবেশে আমিরের সঙ্গে দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। সারাদেশে কর্মসূচির […]