পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ে পলাতক স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব সাত বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত অপর আসামিরা হলো- আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া (২১), মামুন ইমরানের বন্ধু রহমাত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাছান ওরফে দিলু শেখ (২১), সারোয়ার হোসেন (২৩)। […]