আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন তিনি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে সরকারপ্রধান এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। উপ-প্রেস সচিব বলেছেন, সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। অধ্যাপক ইউনূসের সফরসঙ্গীর তালিকায় রয়েছেন- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও […]