সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগে যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দুই মাস আগে তফসিল হবে। তখন নির্বাচন কবে, মনোনয়ন পত্রসহ এ সংক্রান্ত সব তথ্য জানা যাবে। শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় খুলনা নির্বাচন কমিশন এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নির্বাচন প্রসঙ্গে এ সময় সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করার চ্যালেঞ্জ তো বহুবিধ। নিত্য […]