আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। যেখানে ফখরুল বলেন, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। যেখানে সব দল অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি আগামী ভোটে অংশ নিতে পারবে, এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় […]