ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিলের পর প্রথমবারের মতো চার ট্রাক রপ্তানি পণ্য ফেরত পাঠিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর দিয়ে যাওয়া এসব পণ্যবাহী ট্রাক ভারতের স্থলবন্দরের গেইট থেকেই ফেরত পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পণ্যবাহী ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের ছিল। ট্রাকগুলোয় তৈরি পোশাক পণ্য ছিল, যা […]