জনগণের ভোটে ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশের ওপর ‘ভারতের দাদাগিরি’বন্ধে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা চাই যে, আমাদের প্রতিবেশী দেশ, ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং আমি মনে করি, যেহেতু ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের সহায়তা করেছেন, তাহলে তো আরও বেশি করে আপনাদের বাংলাদেশকে সহায়তা করা […]