ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস— এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজারের কম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, দাম কমানোর ক্ষেত্রে বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি ও মুনাফা বাড়িয়ে অর্থ পাচারের সংস্কৃতি থেকে বেড়িয়ে আসা প্রয়োজন। শনিবার (১১অক্টোবর) রাজধানীর একটা হোটেলে বাংলাদেশের এলপিজি বিষয়ক নীতি নিয়ে এক আয়োজনে কথা বলছিলেন উপদেষ্টা। ফাওজুল কবির খান বলেন, “এলপিজি লার্জলি প্রাইভেট সেক্টরের কাছে কিন্তু আমরা এই খাতে প্রাইভেট সেক্টরের যে এফিশিয়েন্সি সেটা পাচ্ছি […]