বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম বেড়েছে এক হাজার ৫৬৩ টাকা। এর ফলে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকায়। মঙ্গলবার (১৩ মে) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়। বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। এর আগে সোমবার ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় […]