দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতে পরিবেশগত স্থায়িত্বের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে আরও ৪টি আরএমজি কারখানা লিড (লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভারনমেন্টাল ডিজাইন, এলইইডি) সনদ পেয়েছে। লিড সনদপ্রাপ্ত নতুন আরএমজি কারখানাগুলো হল: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ফুকুরিয়ায় অবস্থিত অ্যাডভান্স এটায়ার লিমিটেড। কারখানাটি ৯৬ পয়েন্ট অর্জন করে লিড প্ল্যাটিনাম সনদ পেয়েছে। নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়ায় অবস্থিত আমানত শাহ ফ্যাব্রিক্স লিমিটেড-ওভেন কম্পোজিট ইউনিট ৮২ পয়েন্ট অর্জন করে লিড প্ল্যাটিনাম সনদ পেয়েছে। গাজীপুরের টঙ্গীর রাজনগর, সাতৈশ রোডে অবস্থিত কটন ফিল্ড বিডি লিমিটেড – […]