পবিত্র রমজান মাসে বিদ্যুৎ উৎপাদন ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উপসচিব মুহাম্মাদ নাজমুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আগে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার যে সময়সূচি ছিল, […]