দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৭ জন। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২০৭ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৪১ জন। এছাড়া অভিযানে […]