সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন স্বাস্থ্য সহকারীরা। এতে প্রতিদিন প্রায় দেড় লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-ছয় দফা দাবির ব্যানারে বুধবার (১ অক্টোবর) থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না। স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে– নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক বা সমমান যুক্ত করা, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা […]