রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এবার আয়া মাসুমার (৩৮) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০ টায় মাসুমার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে, আর সবমিলিয়ে এ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩৫ জনের। তিনি জানান, মাসুমা শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার সকাল ৯ টা ১০ মিনিটে ১৩ বছর বয়সী […]