সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২০ বার পেছানো হয়েছে। সোমবার (১১ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমানের আদালত আগামী ১৪ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেছেন। এদিন তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত নতুন এদিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক […]