সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়ে। এ সময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার […]