টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে। ওই বাসার কেয়ারটেকার সুব্রত জানান, রাতে কাদের সিদ্দিকী তৃতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এসময় ১৫/২০ জন বাসা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের মধ্যে তিন জন মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে এবং পেট্রুল দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা লাঠি নিয়ে বের হলে তারা গেট টপকে […]