কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, যারা হঠকারিতা করছেন, তাদের সাবধান করছি শেখ মুজিব ও শেখ হাসিনাকে এক করে ফেলবেন না। আপনাদের খুঁজে পাওয়া যাবে না। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, যাতে লাঠি বা অন্য কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন না হয়। কিন্তু যেদিন আমরা রাস্তায় নামবো, সেদিন লাঠি নয়, বন্দুকও কিছু করতে পারবে না। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন সোনার বাংলাতে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের এক জরুরি সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি […]