সম্প্রতি বাংলাদেশসহ নয়টি দেশের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে ইউএইভিসা অনলাইন ডটকম নামের একটি ভিসা প্রসেসিং সেন্টারের ওয়েবসাইট থেকে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। আমিরাতের বাংলাদেশ দূতাবাস খোঁজ নিয়ে জানতে পেরেছে, ইউএইভিসা অনলাইন ডটকম-এর নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের। কারিগরি যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর যুক্তরাজ্যের, নিবন্ধকের যোগাযোগের নম্বর যুক্তরাষ্ট্রের এবং ওয়েবসাইটে প্রদত্ত কোম্পানির যোগাযোগ নম্বর ভারতের, কোম্পানির হেড অফিসের যে ঠিকানা দেওয়া আছে, তা দুবাইয়ের। সোমবার (২২ সেপ্টেম্বর) আমিরাতের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]