রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) কলাবাগান থানায় নজরুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। পুলিশ জানিয়েছিল, মোবাইল বন্ধ করে দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন ঘাতক নজরুল। জানা যায়, কলাবাগানের প্রথম লেনের ভাড়া বাসায় স্ত্রী […]