সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। এছাড়া নিহত হয়েছেন নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর […]