চট্টগ্রাম শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

জাতীয়

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। মাত্র কয়েকদিন আগে একটি লঘুচাপ দুর্বল হয়ে বিলীন হয়। এরপর শুক্রবার (২৪ অক্টোবর) নতুন করে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবারের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী, এর প্রধান প্রভাব পড়বে ভারতের উড়িষ্যা উপকূলে। বাংলাদেশের উপকূলে আংশিক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের শেষের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। […]

২৫ অক্টোবর, ২০২৫ ১০:৫২:০১,