জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় গুন্ডামি স্টাইলে চলছে-এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হসনাত আব্দুল্লাহ। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)-এর সঙ্গে বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। হাসনাত বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল বিসিএসের বৈষম্য রোধের দাবিতে। কিন্তু আজও পিএসসির কার্যক্রমে সমন্বয়হীনতা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ-বাটোয়ারা আর পোস্টিং নিয়েই ব্যস্ত।’ তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কার করা জরুরি। তাদের অগ্রাধিকার তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। মন্ত্রণালয়ে যারা আছেন, তারা যুগের […]