জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া না দেখেই স্বাক্ষর করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি, কারণ দলটি এর আইনি ভিত্তি দেখতে চায়। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর দোষ না চাপিয়ে, নিজেদের ভুলের কাফফারা দিন। ঐকমত্য কমিশনের পক্ষ […]