রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকার আগামী তিন দিন নন-শিডিউলড ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। উপদেষ্টা বলেন, আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় আগামী তিন দিন যেসব নন-শিডিউলড ফ্লাইট আসবে, সেগুলোর সব ধরনের মাশুল ও চার্জ মওকুফ করার বিষয়ে অর্ডার জারি করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এই অগ্নিকাণ্ড […]