দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের সদর দপ্তর থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশের সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল বৃদ্ধি, মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুতি রাখতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, সব বিমানবন্দরে সর্বোচ্চসংখ্যক নিরাপত্তাকর্মী […]